Technical SEO কী এবং কীভাবে করবেন?

ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু ও প্রযুক্তিগত দিকগুলো ঠিক করে সার্চ ইঞ্জিনের উপযোগী করার প্রক্রিয়াকে টেকনিক্যাল এসইও বলে। ওয়েবসাইটের পেজগুলো যেন সহজে খুঁজে পাওয়া, পড়া এবং সংরক্ষণ করা যায়, সেজন্য এর প্রযুক্তিগত দিকগুলো সঠিকভাবে সাজানো জরুরি।
Technical-SEO-কী-এবং-কীভাবে-করবেন

ওয়েবসাইটের এই প্রযুক্তিগত বিষয়গুলো সার্চ ইঞ্জিনের উপযোগী করে সাজানোর প্রক্রিয়াকেই টেকনিক্যাল SEO বলা হয়। ওয়েবসাইটের গতি, নিরাপত্তা, মোবাইল ব্যবহারযোগ্যতা, পেজের কাঠামো এবং সার্চ ইঞ্জিনের প্রবেশযোগ্যতার মতো বিষয়গুলো টেকনিক্যাল SEO এর গুরুত্বপূর্ণ অংশ।

পেজ সূচিপত্রঃ Technical SEO কী এবং কীভাবে করবেন?  

টেকনিক্যাল SEO কী এবং কীভাবে করবেন 


বর্তমানে একটি ওয়েবসাইটকে গুগল সার্চে ভালোভাবে তুলে ধরার জন্য শুধু ভালো কনটেন্ট তৈরি করাই যথেষ্ট নয়। ওয়েবসাইটের ভেতরের প্রযুক্তিগত বিষয়গুলোও সঠিকভাবে সাজানো দরকার। যেমন সার্চ ইঞ্জিন যেন সহজে ওয়েবসাইটের পেজ খুঁজে পায়, পড়তে পারে এবং সংরক্ষণ করতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করার প্রক্রিয়াকে টেকনিক্যাল এসইও (Technical SEO) বলা হয়। 

টেকনিক্যাল SEO এর মাধ্যমে ওয়েবসাইটের গতি, নিরাপত্তা, মোবাইল ব্যবহারযোগ্যতা, পেজের কাঠামো এবং সার্চ ইঞ্জিনের প্রবেশযোগ্যতা উন্নত করা যায়। তাই একটি ওয়েবসাইটের সামগ্রিক এসইও কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হলো টেকনিক্যাল এসইও । 

টেকনিক্যাল SEO কী? 

টেকনিক্যাল SEO হলো ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলো এমনভাবে সাজানোর প্রক্রিয়া, যাতে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিন সহজে ওয়েবসাইটের পেজগুলো খুঁজে পেতে, বুঝতে এবং সংরক্ষণ করতে পারে। এর মধ্যে ওয়েবসাইটের কাঠামো, পেজের গতি, নিরাপত্তা, মোবাইল ব্যবহারযোগ্যতা এবং সার্চ ইঞ্জিনের প্রবেশযোগ্যতার মতো বিষয় ও অন্তর্ভুক্ত থাকে। 


Technical-SEO-কী-এবং-কীভাবে-করবেন


 যদি সহজভাবে বলি, আপনি যত ভালো কনটেন্টই লিখুন না কেন, সার্চ ইঞ্জিন যদি আপনার গুরুত্বপূর্ণ পেজ গুলো খুঁজে না পায় বা বুঝতে না পারে, তাহলে সেই কনটেন্ট থেকে ভালো ফলাফল পাওয়া কঠিন হতে পারে। Technical SEO এই ধরনের প্রযুক্তিগত সমস্যা কমিয়ে ওয়েবসাইটের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করে।

টেকনিক্যাল SEO কেন গুরুত্বপূর্ণ?

টেকনিক্যাল  SEO গুরুত্বপূর্ণ তার কারণ এটি সার্চ ইঞ্জিনকে একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ সহজে খুঁজে বের করতে এবং বুঝতে সাহায্য করে। কোনো ওয়েবসাইটে যদি পেজ খুঁজে পাওয়ার সমস্যা, ভুল নির্দেশনা, ধীর গতি, নিরাপত্তার সমস্যা বা মোবাইলে ব্যবহারের অসুবিধা থাকে, তাহলে ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের জন্যই সমস্যা তৈরি হতে পারে।

এছাড়া Technical SEO ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে। দ্রুত লোড হওয়া, মোবাইলে সুন্দরভাবে দেখতে পাওয়া এবং নিরাপদ ওয়েবসাইট ব্যবহারকারীর জন্য বেশি সুবিধাজনক। তবে শুধু Technical SEO করলেই গুগলে প্রথম অবস্থানে যাওয়ার নিশ্চয়তা নেই। ভালো কনটেন্ট, সঠিক কীওয়ার্ড, ব্যবহারকারীর উদ্দেশ্য এবং অন্যান্য এসইও বিষয়ের সঙ্গেও Technical SEO সমন্বয় করে কাজ করতে হবে। 

কীভাবে Technical SEO করবেন?

টেকনিক্যাল SEO করার শুরুতে গুগল সার্চ কনসোল দিয়ে ওয়েবসাইট পরীক্ষা করুন। এরপর সাইটম্যাপ, Robots.txt, পেজ সংরক্ষণ, ক্যানোনিক্যাল ঠিকানা, 404 Not Found সমস্যা, ভাঙা লিংক, রিডাইরেক্ট, মোবাইল ব্যবহারযোগ্যতা এবং ওয়েবসাইটের গতি পরীক্ষা করুন। প্রয়োজন হলে গুগল পেজস্পিড ইনসাইটস ব্যবহার করে ওয়েবসাইটের গতি ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিন।


এরপর যেসব সমস্যা পাওয়া যাবে সেগুলো গুরুত্ব অনুযায়ী একে একে সমাধান করুন। গুরুত্বপূর্ণ পেজ সার্চ ইঞ্জিনে সংরক্ষিত হচ্ছে কি না, ওয়েবসাইট মোবাইলে ভালোভাবে চলছে কি না, নিরাপদ সংযোগ চালু আছে কি না এবং কনটেন্টের মধ্যে সঠিক অভ্যন্তরীণ লিংক রয়েছে কি না তা নিশ্চিত করুন। নিয়মিত Technical SEO Audit করলে নতুন তৈরি হওয়া প্রযুক্তিগত সমস্যাগুলোও দ্রুত শনাক্ত ও সমাধান করা সম্ভব।



সাইটম্যাপ ও Robots.txt কী?


সাইটম্যাপ হলো একটি ফাইল যেখানে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলোর ঠিকানা দেওয়া থাকে। এটি সার্চ ইঞ্জিনকে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। বিশেষ করে বড় ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট বা নিয়মিত নতুন কনটেন্ট প্রকাশ করা ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ প্রয়োজনীয় ও উপকারী। 


অন্যদিকে Robots.txt হলো এমন একটি ফাইল, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনের রোবটকে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ সম্পর্কে নির্দেশ দেওয়া যায়। তবে এখানে ভুল নির্দেশনা দিলে গুরুত্বপূর্ণ পেজ সার্চ ইঞ্জিনের কাছ থেকে আড়াল হয়ে যেতে পারে। তাই Technical SEO করার সময় সাইটম্যাপ সঠিক আছে কি না এবং Robots.txt ভুলভাবে গুরুত্বপূর্ণ পেজ আটকে রাখছে কি না দুটিই পরীক্ষা করা অতীব  জরুরি।

ক্যানোনিক্যাল ও ডুপ্লিকেট কনটেন্ট


একই বা খুব কাছাকাছি কনটেন্ট যদি একাধিক ঠিকানায় পাওয়া যায়, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে কোন ঠিকানাটি মূল তা বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ক্যানোনিক্যাল ঠিকানা ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে পছন্দের বা মূল পেজ সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া যায়। এটি একই কনটেন্টের একাধিক ঠিকানা নিয়ে তৈরি বিভ্রান্তি কমাতে সাহায্য করতে পারে। 


ডুপ্লিকেট কনটেন্টের সমস্যা বিভিন্ন কারণে তৈরি হতে পারে। যেমন একই কনটেন্টের একাধিক ঠিকানা, বিভিন্ন ধরনের ঠিকানা বা হুবহু কপি করা কনটেন্ট অথবা প্যারামিটারের কারণে একই পেজের একাধিক সংস্করণ তৈরি হওয়া। তাই Technical SEO Audit করার সময় ডুপ্লিকেট পেজ এবং ক্যানোনিক্যাল ঠিকানা পরীক্ষা করা উচিত এবং প্রয়োজন অনুযায়ী সঠিক মূল ঠিকানা নির্ধারণ করতে হবে।

ওয়েবসাইটের গতি ও কোর ওয়েব ভাইটাল 

একটি ওয়েবসাইট কত দ্রুত খুলছে, তা ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পেজ খুলতে বেশি সময় লাগলে ব্যবহারকারী বিরক্ত হয়ে ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারেন। তাই ছবির আকার কমানো, অপ্রয়োজনীয় কোড কমানো, ভালো মানের হোস্টিং ব্যবহার এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ওয়েবসাইটের দ্রুত গতি বাড়ানোর চেষ্টা করা উচিত। 

  
Technical-SEO-কী-এবং-কীভাবে-করবেন

কোর ওয়েব ভাইটাল হলো ব্যবহারকারীর অভিজ্ঞতার কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ। এর মধ্যে ওয়েব পেজের প্রধান অংশ কত দ্রুত দেখা যাচ্ছে ব্যবহারকারীর কাজের পর ওয়েবসাইট কত দ্রুত সাড়া দিচ্ছে এবং পেজ খোলার সময় লেখা বা ছবি অপ্রত্যাশিতভাবে নড়াচড়া করছে কি না এসব বিষয় বিবেচনা করা হয়। গুগল পেজস্পিড ইনসাইটস ব্যবহার করে এসব বিষয় সম্পর্কে ধারণা নেওয়া যায়।

মোবাইল ফ্রেন্ডলি বা উপযোগিতা ও নিরাপত্তা

বর্তমানে অনেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করেন। তাই একটি ওয়েবসাইট মোবাইলের ছোট পর্দায় সঠিকভাবে দেখা যাচ্ছে কি না, লেখা পড়তে সমস্যা হচ্ছে কি না এবং মেনু ও বাটন সহজে ব্যবহার করা যাচ্ছে কি না এসব বিষয় পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  


ওয়েবসাইটের নিরাপত্তার জন্য HTTPS (HyperText Transfer Protocol Secure) ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় নিরাপত্তা বাড়ানো যায়। তাই ওয়েবসাইটে নিরাপদ সংযোগ চালু আছে কি না এবং পুরোনো অনিরাপদ ঠিকানা থেকে নিরাপদ ঠিকানায় সঠিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে কি না, তা Technical SEO Audit এর সময় পরীক্ষা করা উচিত।

404 Not Found সমস্যা, ভাঙা লিংক ও রিডাইরেক্ট

কোনো ওয়েবসাইটের এমন একটি পেজে প্রবেশ করলে যেটি আর নেই, তখন সাধারণত 404 সমস্যা দেখা যায়। আবার কোনো লিংক এমন একটি পেজের দিকে নিয়ে গেলে যেটি আর কাজ করে না, সেটিকে ভাঙা লিংক বলা হয়। এসব সমস্যা ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ করতে পারে এবং ওয়েবসাইটের কাঠামোতেও অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে।

কোনো পুরোনো পেজের পরিবর্তে নতুন পেজ তৈরি করা হলে প্রয়োজন অনুযায়ী পুরোনো ঠিকানা থেকে নতুন ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা যায় একে রিডাইরেক্ট বলা হয়। তবে অপ্রয়োজনীয় রিডাইরেক্ট তৈরি করা বা একের পর এক রিডাইরেক্টের ব্যবস্থা করা উচিত নয়। নিয়মিত ওয়েবসাইট পরীক্ষা নিরীক্ষা করে 404 সমস্যা ভাঙা লিংক এবং ভুল রিডাইরেক্ট ঠিক করা উচিত।

স্কিমা মার্কআপ ও অভ্যন্তরীণ লিংক


স্কিমা মার্কআপ হলো ওয়েবসাইটের কনটেন্ট সম্পর্কে সার্চ ইঞ্জিনকে অতিরিক্ত ভাবে তথ্য বোঝানোর একটি প্রক্রিয়া বা পদ্ধতি। যেমন কোনো আর্টিকেল, প্রতিষ্ঠান, পণ্য বা প্রশ্নোত্তর সম্পর্কিত তথ্য থাকলে উপযুক্ত স্কিমা ব্যবহার করা যেতে পারে। তবে কনটেন্টের সঙ্গে সম্পর্ক নেই এমন স্কিমা ব্যবহার করা উচিত নয় এবং স্কিমা ব্যবহার করলেই সার্চ ফলাফলে বিশেষভাবে দেখানোর নিশ্চয়তা রয়েছে এমন ধারণা করাও ঠিক নয়।

অভ্যন্তরীণ লিংক হলো একই ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে লিংক দেওয়া একে বলা হয় ইন্টার্নাল লিংক। এটি ব্যবহারকারীকে সম্পর্কিত তথ্য খুঁজে পেতে সাহায্য করে এবং সার্চ ইঞ্জিনকেও ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে সম্পর্ক বুঝতে সহায়তা করতে পারে। তাই প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে স্বাভাবিকভাবে অভ্যন্তরীণ বা ইন্টারনাল লিংক দেওয়া উচিত।  

ক্রলযোগ্যতা ও ইনডেক্সিং কী?

ক্রলযোগ্যতা বলতে বোঝায় সার্চ ইঞ্জিনের রোবট আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারছে কি না। ওয়েবসাইটের কোনো গুরুত্বপূর্ণ অংশ ভুলভাবে বন্ধ করে রাখা হলে সার্চ ইঞ্জিন সেই অংশে প্রবেশ করতে নাও পারে। তাই গুরুত্বপূর্ণ পেজগুলো সার্চ ইঞ্জিনের জন্য উন্মুক্ত আছে কি না তা Technical SEO এর সময় পরীক্ষা করা দরকার। 


আবার অন্যদিকে ইনডেক্সিং বলতে বোঝায় সার্চ ইঞ্জিন কোনো পেজের তথ্য নিজের ডাটাবেজে সংরক্ষণ করেছে কি না। কোনো পেজ সার্চ ইঞ্জিন দেখতে পারলেই যে সেটি অবশ্যই সার্চ ফলাফলে দেখাবে, এমন নয়। তাই গুগল সার্চ কনসোল ব্যবহার করে কোন পেজ সংরক্ষিত হয়েছে এবং কোন পেজে সমস্যা রয়েছে তা নিয়মিত পরীক্ষা করা উচিত।

  উপসংহার

Technical SEO হলো একটি ওয়েবসাইটের প্রযুক্তিগত ভিত্তি শক্তিশালী করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভালো কনটেন্ট তৈরি করার পাশাপাশি ওয়েবসাইটের গতি, নিরাপত্তা, মোবাইল উপযোগিতা, সাইটম্যাপ, Robots.txt, ক্যানোনিক্যাল, রিডাইরেক্ট এবং পেজ সংরক্ষণের মতো বিষয়গুলোও সঠিকভাবে পরিচালনা করতে হয়।

তাই শুধু কনটেন্ট প্রকাশ করেই SEO এর কাজ শেষ হয়ে যায় না। নিয়মিত Technical SEO Audit করে ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যা খুঁজে বের করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সমাধান করতে হবে। ভালো কনটেন্ট, সঠিক অন-পেজ ও অফ-পেজ এসইও এবং শক্তিশালী Technical SEO একসঙ্গে কাজ করলে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ও ব্যবহারকারী উভয়ের জন্যই আরও কার্যকর করে তোলা সম্ভব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Doshdigonto এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url