কিভাবে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হয়
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে মানসম্মত কনটেন্ট ও ভিজিটর কেন্দ্রিক কন্টেন্ট তৈরি করতে হয় যাতে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিজিটর ধরে রাখলে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ সহজ হয়।
ওয়েবসাইটে নিয়মিত আপডেট ধৈর্য, ধারাবাহিকতা, ও সঠিক কৌশল অনুসরণ করলে ব্লগ ওয়েবসাইটে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য ইনকামের সুযোগ তৈরি হয়। আজকের আর্টিকেলে কিভাবে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করা যায় তা নিয়ে আলোচনা করব।
পেজ সূচিপত্রঃ কিভাবে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হয়
- কিভাবে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হয়
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে সঠিক নিশ ব্যবহার
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে মানসম্মত কনটেন্ট
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে শক্ত SEO প্রয়োজন
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে কনটেন্ট নিয়মিত আপডেট
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে সোশ্যাল মিডিয়া প্রচার
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করা
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে ডিজিটাল প্রডাক্ট বিক্রি
- ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করে দীর্ঘমেয়াদী আয় নিশ্চিত
-
লেখকের মন্তব্য
কিভাবে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হয়
বর্তমানে এই ডিজিটাল যুগে ব্লগিং শুধুমাত্র শিখা নয়, অনলাইনে ইনকামের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ব্লগিং। কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট খুললেই ইনকাম আসে এই ধারণা একেবারেই ভুল। ধৈর্য ধারাবাহিকভাবে লেগে থাকা, সঠিক নিশ ব্যবহার করা, সঠিক কৌশল, ও মানসম্মত কনটেন্ট তৈরি করা এবং নিয়মিত কাজের মাধ্যমে ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করা যায়।
আচ্ছা ব্লগ কথাটার সাথে আমরা কম বেশি তাই সবাই পরিচিত। ব্লক মনিটাইজ কি? ব্লগ মনিটাইজ হলো আপনার ওয়েবসাইটের ট্রাফিক কে আয়ে রূপান্তর করা। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইট আসবে ভিজিট করবে ক্লিক করবে এর মাধ্যমে আপনার ইনকাম আসবে। এছাড়া ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম আসে।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে সঠিক নিশ ব্যবহার
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে সঠিক নিশ সবচাইতে গুরুত্বপূর্ণ। এটি ব্লগ ওয়েবসাইট মনিটাইজ এসইওর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিক। নিশ কি? নিশ হলো একটি টপিক বা ক্যাটাগরি, যা অডিয়েন্স কে টার্গেট করে কন্টেন্ট তৈরি করে মার্কেটিং করার উপায়। অর্থাৎ মার্কেটিং এর ভাষায় নিশকে মানুষের নির্দিষ্ট চাহিদা পূরণ করার উদ্দেশ্যে কাজ করার প্রক্রিয়াকে বলা হয়েছে।
ব্লক ওয়েবসাইটে একটি কন্টেন্ট লেখার জন্য নিশ বা ক্যাটাগরি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জানি ব্লগিং ওয়েবসাইট শুরু করতে হলে প্রথমেই আমাদের নিশ সিলেক্ট করা উচিৎ। নিশ হচ্ছে ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনাকে যে কোন একটি নির্দিষ্ট দিকে ফোকাস দিতে পারে। তাই ব্লক ওয়েবসাইট মনিটাইজ করতে হলে সঠিক নিশ সিলেক্ট করতে হবে।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে মানসম্মত কনটেন্ট
ব্লক ওয়েবসাইট মনিটাইজ করতে হলে সঠিক নিশ এর পাশাপাশি মানসম্মত কনটেন্ট না লিখলে ওয়েবসাইটের ট্রাফিক ভালোভাবে আসে না। মানসম্মত কনটেন্ট বলতে, মানুষ যা বেশি বেশি সার্চ করে এমন টপিক এবং পড়তে সহজ ও পরিষ্কার ভাষায় লিখা আর ব্যাসিক SEO সেটাকেই আমরা মূলত বলে থাকি মানসম্মত কনটেন্ট। পাঠক যদি আপনার ভাষা বুঝতে না পারে, কন্টেন্ট পড়ে উপকৃত না হয়, তাহলে পরবর্তীতে সে আপনার ওয়েবসাইট আর আসবে না।
আরো পড়ুনঃ কনটেন্ট লিখার নিয়ম
একটি ওয়েবসাইটের সবচাইতে বড় পার্ট হচ্ছে মানসম্মত কনটেন্ট। কনটেন্ট ইজ কিং, এই কথাটা নিশ্চয় শুনেছেন। একটি সম্মেলনে বিশ্ব বিখ্যাত ধনী বিল গেটস এ কথাটা বলেছিলেন। আমি ধারণা করছি প্রযুক্তির অগ্রগতির জন্য এই কনটেন্টই আগামী দিনগুলিতে সমস্যা সমাধানের জন্য আরও বেশি অবদান রাখবে। একটি ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করার আগে কন্টেন্ট নিয়ে আপনার খুব ভালো পরিকল্পনা থাকতে হবে।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে শক্ত এসইও প্রয়োজন
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে SEO এর গুরুত্ব অপরিসীম। SEO এর পূর্নরূপ হলো(Search Engine Optimization) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর কাজ হলো ওয়েবসাইটের কোন কনটেন্টকে উপরের দিকে নিয়ে আসা অর্থাৎ প্রথম পেজের প্রথম দিকে নিয়ে আসা। যখন কেউ কোন সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ করে তখন আপনার ওয়েবসাইট বা কোন কনটেন্ট প্রথমে আসে এটা SEO এর জন্য।
আরো পড়ুনঃ কিভাবে SEO করবে?
অনেকেই ভাবেন SEO কেন দরকার। SEO গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ায়, ওয়েবসাইটের বিশ্বস্ত বাড়াই, এবং দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়। আসলে গুগল যে সাইটকে উপরে দেখায় সবাই মনে করে সেটি ভালো। আর একবার ভালোভাবে অর্গানিক SEO করলে তা অনেকদিন ধরে কাজ করে। তাই ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে SEO ভালোভাবে করা দরকার।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে নিয়মিত কনটেন্ট আপডেট
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে নিয়মিত কনটেন্ট আপডেট করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে সবকিছুই আপডেট হতে থাকছে। তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটে কনটেন্ট আপডেট হবে না এমনটা কি হয়। পাঠকরা সব সময় চায় নতুন তথ্য নতুন কিছু শিখতে, পুরনো কোন কিছুতে হাত দিতে যেন মন চাইনা।
আমি নিজেও পুরনো কোন কিছু নিয়ে এতো দেখিনা। কেননা বর্তমানে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত যেন পরিবর্তন এর মেলা চলছে। সে রকম যদি ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে চান তাহলে আপনাকেও প্রতিনিয়ত সবকিছুর সাথে কনটেন্ট ও আপডেট করতে হবে। পাঠকরা নতুন তথ্য না পেলে আপনার ওয়েবসাইট ভিজিট করবে না। এ থেকে আপনি ট্রাফিক হারাবেন। তাই ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে কন্টেন্ট আপডেট করা দরকার।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে সোশ্যাল মিডিয়া প্রচার
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করে আয় করতে হলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করা খুবই শক্তিশালী মাধ্যম এবং তা অত্যন্ত জরুরী। সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি এর মত প্ল্যাটফর্ম গুলি । এতে করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আনবে, বিশ্বস্ত বাড়াবে এবং তা থেকে মানুষও উপকৃত হবে। বর্তমানে আমরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতেই দিয়ে থাকি।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। শত কাজের মধ্যে একটু সুযোগ পেলেই যেন মন চাই, কিছু একটা দেখতে ফেসবুক বা ইউটিউব এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে । এটাই হচ্ছে মেইন সুযোগ ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে, সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়েবসাইট প্রচার করা অনেক অনেক গুরুত্বপূর্ণ।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করা
ব্লগ ওয়েবসাইটে ইনকামের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করা। ওয়েবসাইটের বিজ্ঞাপন বসাবেন ভিজিটর আসবে বিজ্ঞাপন দেখবে বা ক্লিক করবে। আর সেখান থেকে আপনি টাকা পাবেন এবং এটাকে বলা হয় অ্যাড মনিটাইজ। সবচাইতে জনপ্রিয় বিজ্ঞাপন প্ল্যাটফর্ম হচ্ছে গুগল এডসেন্স। শুধুমাত্র অ্যাড সেন্সের মাধ্যমে প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
ব্লক ওয়েবসাইট থেকে এডসেন্স এর মাধ্যমে আমার শিক্ষক মোঃ আব্দুল কাওসার স্যার প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেন। একটি ওয়েবসাইটের আয় নির্ভর করে তার নিশ বা টপিক বা ক্যাটাগরি এর উপর। কনটেন্ট এর মান ও বিজ্ঞাপনের সঠিক প্লেসমেন্ট এর উপর আপনার ব্লক ওয়েবসাইটের ইনকাম নির্ভর করে। ব্লক ওয়েবসাইটে মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে হলে সঠিকভাবে বিজ্ঞাপন প্লাটফর্ম ব্যবহার করা অপরিহার্য।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করার জন্য মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন ও কন্টেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটা। কারণ ৮০-৯০% ভিজিটর মোবাইল থেকেই ওয়েবসাইটে আসে। আর গুগল মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন দেখে ইনডেক্স করে মানে গুগল আগে মোবাইল ভার্সন দেখে তার পর র্যাঙ্ক দেই । শুধু মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন থাকলেই হবে না, এখানে আরো কিছু বিষয় মনে রাখতে হবে।
গুগল আগে দেখে আপনার ব্লগ ওয়েবসাইট মোবাইলে ধীর কিনা, টেক্সট ছোট হওয়া, বাটন কাজ করছে কিনা এসব বিষয় দেখে তারপরে র্যাঙ্ক করে। এছাড়াও এডসেন্স ব্যবহার করে বিজ্ঞাপন মোবাইলে বসানো খুব গুরুত্বপূর্ণ। তা নয়তো ক্লিক কমে যাবে ভিজিটর কমে যাবে এবং ইনকাম কমে যাবে। তাই ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে হলে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন জরুরী বলে মনে করি।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে ডিজিটাল প্রডাক্ট বিক্রি
বর্তমান ডিজিটাল যুগে এসে ব্লক ওয়েবসাইটে এডসেন্স এর উপর ইনকাম যথেষ্ট নয়। অনেক সফল ব্লগার, তারা নিজেরাই ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে নিজেই বিক্রি করছে। এতে করে আয় বেশি হয় এবং ইনকামের পুরোপুরি অংশ নিজের থেকে যায়। ব্লক ওয়েবসাইট থেকে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, আয় বৃদ্ধি করার অত্যন্ত কার্যকর উপায়। প্রিমিয়াম কোয়ালিটির সকল ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করলে বেশি লাভবান হওয়া যায়।
আরো পড়ুনঃ ডিজিটাল প্রডাক্ট বিক্রি করে ইনকাম করুন
প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রোডাক্ট বলতে যেমন, ক্যানভা প্রো, ক্যাপ কাট প্র, ই-বুক, নিজস্ব তৈরি কোর্স, ইত্যাদির মাধ্যমে ইনকাম বেশি হয়। ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করতে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে দীর্ঘমেয়াদি ইনকাম নিশ্চিত। এবং আপনি যদি নিজের অভিজ্ঞতা ও ইস্কিলকে কাজে লাগিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারেন বা কোর্স তৈরি করে বিক্রি করেন তাহলে বিজ্ঞাপনের চেয়েও বেশি ইনকাম করতে পারবেন।
ব্লগ ওয়েবসাইট মনিটাইজ করে দীর্ঘমেয়াদী আয় নিশ্চিত
ব্লক ওয়েবসাইট মনিটাইজ করে দীর্ঘমেয়াদী আয় নিশ্চিত করতে হলে তাড়াহুড়ায় একদম করা যাবে না নিয়মিত মানসম্মত কনটেন্ট, ভিজিটরদের বিশ্বাস অর্জন, সঠিক তথ্য ও ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। তাহলে সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে ভিজিটর ও ইনকাম দুটোই একসাথে বাড়বে।
ব্লগিং থেকে দীর্ঘমেয়াদী ইনকাম করতে হলে শুধু কনটেন্ট লিখলেই হবে না। ধৈর্য ধরে ধারাবাহিকভাবে নিয়মিত মানসম্মত কনটেন্ট লিখা অনেক গুরুত্বপূর্ণ। আবার এসই ও ফ্রেন্ডলি কনটেন্ট লিখলে গুগল থেকে অর্গানিকভাবে ট্রাফিক আসে। আর ট্রাফিক বাড়লে বিজ্ঞাপন থেকে ইনকাম হয়। যেকোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করলে বা এফিলিয়েট মার্কেটিং করলে ইনকাম আরো বৃদ্ধি পায়। এবং এ থেকে ভিজিটরদের বিশ্বাস অর্জন হয়, এভাবেই ব্লগিং করে দীর্ঘমেয়াদী ইনকাম করা সম্ভব।
উপসংহারঃ কিভাবে ব্লক ওয়েবসাইট মনিটাইজ করে ইনকাম করবেন
ব্লক ওয়েবসাইট মনিটাইজ করতে হলে প্রথমে মানসম্মত ও নিয়মিত কনটেন্ট লিখতে হবে। এরপরে সঠিক কিওয়ার্ড ও শক্ত এসইও করলে ভিজিটর বেশি আসবে এবং ইনকাম বাড়বে। এছাড়া গুগল এডসেন্স ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্লাটফর্ম ব্যবহার করে ইনকাম করা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্লগ ওয়েবসাইট শেয়ার করলে ট্রাফিক বাড়ে এবং মনিটাইজ সহজ হয়ে যায়। সঠিক পদ্ধতিতে ব্লগ ওয়েবসাইটে কাজ করতে পারলে অল্প সময়ের মধ্যে সফল হওয়া সম্ভব।

.webp)

Doshdigonto এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url